Brand logo Brand logo
Feb 14, 2026 Cloudflare Featured

শুরু থেকে শেষ পর্যন্ত: .bd ও .com.bd ডোমেন Cloudflare DNS সেটআপ গাইড

কোথাও আটকে গেলে GetYour তো আছেই। আমরা ধরে ধরে দেখিয়ে দেবো — কোনো কঠিন টেকনিক্যাল ভাষা না, সোজা বাংলায়। আপনি নিজেই প্রফেশনালের মতো সেটআপ করে ফেলতে পারবেন।

শুরু থেকে শেষ পর্যন্ত: .bd ও .com.bd ডোমেন Cloudflare DNS সেটআপ গাইড

Cloudflare কেন দরকার? 

আমাদের একজন ক্লায়েন্ট ছিলেন — .com.bd তে একটা ই-কমার্স সাইট চালাতেন। সাইট লোড হতে ৮-১০ সেকেন্ড, মাঝে মাঝে সাইট পুরো ডাউন হয়ে যেত। তাকে আমরা Cloudflare ব্যবহার করার জন্য পরামর্শ দিই । Cloudflare সেটআপ করার পর? লোড টাইম নেমে এলো ২-৩ সেকেন্ডে।

এরকম একটা-দুইটা না, অনেক ক্লায়েন্টের সাথেই আমাদের এই অভিজ্ঞতা। তাই আমরা GetYour থেকে সবাইকে বলি — .bd বা .com.bd ডোমেইন চালালে Cloudflare ই ব্যবহার করুন। বাংলাদেশে যারা bd domain নিয়ে কাজ করেন, তাদের জন্য Cloudflare DNS setup করাটা প্রায় must বলা চলে।

কেন? কারণ —

  • 🔒 SSL একদম ফ্রি — সেই সবুজ তালা চিহ্ন পাবেন, কোনো খরচ ছাড়াই
  • 🛡️ DDoS অ্যাটাক আসলে Cloudflare দরজাতেই আটকে দেয়
  • 🧑‍💻 টেকনিক্যাল জ্ঞান কম? সমস্যা নেই — ইন্টারফেস এতটাই সোজা যে কেউ পারবে
  • 📊 ভিজিটর কত, কোথা থেকে আসছে, সাইটের হেলথ কেমন — সব এক জায়গায়

বুঝলেন তো কেন Cloudflare? তাহলে চলুন ধাপে ধাপে .bd ডোমেইনের Cloudflare সেটআপ করে ফেলি!

 

স্টেপ ১: Cloudflare এ একাউন্ট তৈরি করুন 

সবকিছুর শুরু এখান থেকে। পুরো ব্যাপারটা ফ্রি, আর সময় লাগবে ২-৩ মিনিট মাত্র।

  • যদি আপনার cloudflare.com এ পুরাতন একাউন্ট থেকে থাকে তবে আপনি পুরাতন একাউন্টটি ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তবে নিচের ধাপ গুলো অনুসরণ করুন
  • cloudflare.com এ যান
  • Sign Up বাটনে ক্লিক করুন
  • ইমেইল দিন আর একটা শক্ত পাসওয়ার্ড সেট করুন (নম্বর + বড় হাতের অক্ষর + ছোট হাতের অক্ষর মিলিয়ে)
  • মেইলে ভেরিফিকেশন লিংক আসবে — ক্লিক করলেই আপনি cloudflare ড্যাশবোর্ড এ চলে যাবেন 

Cloudflare Sign Up পেজ

 

স্টেপ ২: ডোমেইন টি Cloudflare এ যোগ করুন

একাউন্ট হয়ে গেলে এবার আসল কাজ শুরু। আপনার bd ডোমেইনটাকে Cloudflare এ নিয়ে আসতে হবে।

  • Dashboard এ "Add a Site" বাটনে ক্লিক করুন
  • আপনার ডোমেইন টাইপ করুন (যেমন: timetest.com.bd)

Cloudflare Add a Site পেজ

  • Continue চাপুন
  • প্ল্যান সিলেক্ট করতে বলবে — Free Plan - select করুন

Cloudflare Free Plan সিলেক্ট

আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট ফ্রি প্ল্যানেই দিব্যি চালাচ্ছেন। একজন ব্লগার আছেন, উনি ফ্রি প্ল্যানে দিনে ৫০০০+ ভিজিটর হ্যান্ডেল করছেন কোনো ঝামেলা ছাড়াই। তাই শুরুতে খরচ করার দরকার নেই — পরে দরকার হলে আপগ্রেড করে নেবেন।

 

স্টেপ ৩: DNS Record চেক করুন

অনেকে এই স্টেপে এসে ভয় পান। DNS, A Record, CNAME — নাম শুনলেই মাথা ঘোরে। কিন্তু আসলে এটা এতটা কঠিন কিছু না। Cloudflare নিজে থেকেই আপনার আগের DNS Record গুলো ধরে ফেলবে। আপনার কাজ শুধু চেক করা —

  • A Record আছে কিনা — এটা আপনার হোস্টিং সার্ভারের IP (যেমন: 103.25.xx.xx)
  • CNAME Record আছে কিনা — এটা www ভার্সনের জন্য লাগে
  • সব ঠিকঠাক আছে দেখলে Continue করুন

Cloudflare DNS Record পেজ

💡 কিছু মিসিং মনে হলে আতঙ্কিত হবেন না। আপনার হোস্টিং প্রোভাইডারকে জিজ্ঞেস করলেই বলে দেবে কী কী লাগবে।

 

স্টেপ ৪: Nameserver কপি করে রাখুন

এই ধাপে Cloudflare আপনাকে দুইটা Nameserver দেখাবে। এগুলো হলো আপনার সাইটের নতুন ঠিকানা — যেটা দিয়ে ইন্টারনেট বুঝবে আপনার bd ডোমেইন কোথায় আছে।

এগুলো সেভ করার জন্য —

  • নোটপ্যাডে কপি-পেস্ট করুন
  • অথবা ফোনে স্ক্রিনশট নিন
  • অথবা কোথাও লিখে রাখুন

Cloudflare Nameserver পেজ

⚠️ এগুলো ছাড়া পরের স্টেপে পুরো আটকে যাবেন। তাই ভুলে যাবেন না!

 

স্টেপ ৫: Domain Provider থেকে Nameserver বদলান

এটাই পুরো প্রসেসের সবচেয়ে ক্রিটিক্যাল ধাপ। একটু ভুল হলে সাইট ডাউন হতে পারে — তাই ধীরে সুস্থে কাজ করুন।

Domain Provider Nameserver পেজ

  • আপনার Domain Provider এ লগইন করুন (GetYour হোক বা অন্য যেকোনো)
  • আপনার ডোমেইনটা খুঁজে বের করুন
  • Nameserver বা NS Record চেঞ্জ করার অপশনে যান
  • পুরনো Nameserver গুলো ডিলিট করুন
  • Cloudflare থেকে কপি করা নতুন দুইটা Nameserver পেস্ট করুন
  • Save/Update করুন
  • Cloudflare এ ফিরে গিয়ে "I updated my nameservers" এ ক্লিক করুন

Cloudflare Nameserver কনফার্মেশন

⚠️ সত্যি ঘটনা — আমাদের এক ক্লায়েন্ট Nameserver পেস্ট করার সময় শেষে একটা এক্সট্রা স্পেস ছিল। সেই একটা স্পেসের জন্য ৬ ঘণ্টা সাইট ডাউন ছিল! তাই পেস্ট করার পর আরেকবার ভালো করে মিলিয়ে দেখুন — কোনো এক্সট্রা স্পেস, ডট বা টাইপো নেই তো?

 

স্টেপ ৬: একটু ধৈর্য ধরুন — রিল্যাক্স করুন ☕

আপনার কাজ শেষ। এখন ইন্টারনেটের পালা। Nameserver চেঞ্জ করার পর এটা সারা দুনিয়ার সার্ভারে ছড়িয়ে পড়তে একটু সময় নেয়। এটাকে বলে DNS Propagation

  • সাধারণত ১০ মিনিট থেকে ২৪ ঘণ্টার মধ্যে সব ঠিক হয়ে যায়
  • এই সময়ে সাইট কখনো দেখাবে, কখনো দেখাবে না — এটা স্বাভাবিক
  • প্যানিক করবেন না!

আমাদের একজন ক্লায়েন্ট একটা স্কুলের ওয়েবসাইট চালান .bd ডোমেইনে। উনি এই স্টেপ পর্যন্ত এসে আমাদের কল করলেন — "ভাই সাইট তো দেখাচ্ছে না!" আমরা বললাম ক্যাশে ক্লিয়ার করুন। করার সাথে সাথে — সাইট ঝকঝকে চলছে! 😄

💡 দ্রুত চেক করতে চান? Ctrl + Shift + Delete চেপে ব্রাউজার ক্যাশে ক্লিয়ার করুন, অথবা Incognito মোডে গিয়ে দেখুন। অনেক সময় ব্রাউজার পুরনো ডাটা ধরে রাখে — তাই মনে হয় কাজ হয়নি, আসলে হয়ে গেছে!

 

বহুল জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

Cloudflare কি সত্যিই ফ্রি?

হ্যাঁ, ১০০%। Cloudflare এর Free Plan এ আপনি DNS management, SSL, DDoS protection — সব পাবেন। আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট ফ্রি প্ল্যানেই আছেন এবং কোনো সমস্যা নেই। টাকা খরচ করতে হবে তখনই যখন আপনার এন্টারপ্রাইজ লেভেলের কিছু দরকার হবে।

.bd বা .com.bd ডোমেইনে কি Cloudflare কাজ করে?

এক কথায় — হ্যাঁ। অনেকের ভুল ধারণা আছে যে bd ডোমেইনে Cloudflare চলে না। এটা সম্পূর্ণ ভুল। .bd, .com.bd, .org.bd — সব ধরনের বাংলাদেশি ডোমেইনে Cloudflare পারফেক্টলি কাজ করে। শুধু Nameserver ঠিকমতো বসাতে হবে।

Nameserver চেঞ্জ করলে সাইট কি ডাউন হয়ে যাবে?

সাধারণত না। তবে DNS Propagation এর সময় কিছুক্ষণ সাইট intermittently কাজ নাও করতে পারে। এটা নরমাল এবং ২৪ ঘণ্টার মধ্যে সব ঠিক হয়ে যায়। আমাদের পরামর্শ — রাতে বা কম ট্রাফিকের সময় Nameserver চেঞ্জ করুন, তাহলে কেউ টেরও পাবে না।

Cloudflare ব্যবহার করলে কি হোস্টিং বদলাতে হবে?

একদম না। Cloudflare আপনার হোস্টিং রিপ্লেস করে না — এটা হোস্টিং এর সামনে একটা shield এর মতো বসে। আপনার যেই হোস্টিং আছে সেটাই থাকবে, শুধু মাঝখানে Cloudflare যোগ হবে। ফলে সাইট ফাস্ট হবে, সেফ হবে।

সেটআপে কতক্ষণ লাগে?

পুরো প্রসেসটা ১৫-২০ মিনিটের কাজ। তবে DNS Propagation এ ১০ মিনিট থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। আমাদের অভিজ্ঞতায় বেশিরভাগ ক্ষেত্রে ১-২ ঘণ্টার মধ্যেই সব সেটল হয়ে যায়।

আমি একদম নতুন, নিজে কি পারবো?

পারবেন! এই গাইডটা এমনভাবেই লেখা যে কেউ আগে কখনো Cloudflare ছুঁয়ে না দেখলেও করতে পারবে। তারপরও যদি কোথাও আটকে যান — আমরা তো আছিই। একটা WhatsApp মেসেজ দিলেই হলো।

 

আটকে গেছেন? আমাদের একটা মেসেজ দিন — ব্যস!

আমরা জানি সবাই টেকনিক্যাল না। আর সেটা হওয়ার দরকারও নেই। .bd ডোমেইন Cloudflare সেটআপ, DNS কনফিগারেশন, Nameserver সমস্যা — যেকোনো জায়গায় যদি মনে হয় "এটা কী? কেন? কিভাবে?" — তাহলে চুপচাপ বসে থাকবেন না।

WhatsApp এ একটা মেসেজ দিন। স্ক্রিনশট পাঠান কোথায় আটকেছেন। আমরা ধরে ধরে দেখিয়ে দেবো। এতদিনে শত শত ক্লায়েন্টকে এভাবেই সাহায্য করেছি — আপনাকেও করবো।

🌐 Website: getyour.com.bd
💬 WhatsApp: +8801712330434

একটা মেসেজ দিন, বাকিটা আমরা সামলে নেবো। 😊

এই গাইডটা কাজে লাগলে আপনার পরিচিত কাউকে শেয়ার করুন যে .bd ডোমেইনে ওয়েবসাইট চালায়। হয়তো তারও Cloudflare দরকার, শুধু জানে না কিভাবে করতে হয়! 🙌

WhatsApp